এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে টাকার বিনিময়ে টিকিটবিহীন যাত্রীদের ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে রেলওয়ের তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বরখাস্তকৃতরা হলেন—৭০৪ নং মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং ঢাকা সদর দপ্তরের কন্ডাক্টর গার্ড (গ্রেড-২) মো. মোস্তাফিজুর রহমান লিমন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের ‘ঞ’ বগিতে দায়িত্ব পালনকালে অভিযুক্তরা নিয়মবহির্ভূতভাবে কতিপয় যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে তাদের ভ্রমণের সুযোগ করে দেন। বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে রেল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করা হবে এবং চূড়ান্ত তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে স্থায়ী প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসেম্বর ২১, ২০২৪
জুন ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।