নেছারাবাদে কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১০ নভেম্বর, ২০২৬ ৬:১১ পিএম
শেয়ার করুন:
নেছারাবাদে কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পিরোজপুরের নেছারাবাদে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া, সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, নাগরিক ভোগান্তি নিরসন এবং দপ্তরগুলোর কার্যক্রমে আরও গতিশীলতা আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক পদক্ষেপের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসনকে সর্বোচ্চ জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি সহজ ও দ্রুততর করতে তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। 

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।