নেছারাবাদে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১০ নভেম্বর, ২০২৬ ৪:৫৪ পিএম
শেয়ার করুন:
নেছারাবাদে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

পিরোজপুরের নেছারাবাদে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ মো. মন্টু শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার উত্তর শর্ষিনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মন্টু শেখ স্বরূপকাঠী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাই শেখের ছেলে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মন্টু শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে জব্দ তালিকার মাধ্যমে ৩০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।