এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার (৯ নভেম্বর) শিক্ষার্থীদের সংসদ ভবনে স্বাগত জানান এবং পুরো ভবনটি ঘুরে দেখান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
সংসদ ভবনে পৌঁছালে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান সংসদ সদস্য। পরে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আইনসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।
শিক্ষার্থীদের অনেকের কাছেই এটি ছিল প্রথম ঢাকা সফর এবং দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানটি সরাসরি দেখার অবিস্মরণীয় অভিজ্ঞতা। সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও আবহ নিজ চোখে দেখে তাদের মধ্যে আনন্দ, বিস্ময় ও অপার কৌতূহল লক্ষ্য করা যায়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে আমি সবসময় রয়েছি। তোমরাই আগামীর বাংলাদেশ। তাই এখন থেকেই বড় স্বপ্ন দেখতে হবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তোমরাই দেশকে যোগ্য নেতৃত্ব দিতে পারো।”
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বাস্তব জ্ঞান অর্জনে এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এমপি শহিদুল ইসলাম বাবুল। পাশাপাশি এ উদ্যোগ সফল করতে সার্বিক সহযোগিতা করায় লোহারটেক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর সোলায়মানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মার্চ ৯, ২০২৫
জুলাই ১৫, ২০২৫
জুলাই ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।