এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে স্মরণসভাসহ সার্বিক কর্মসূচি প্রণয়ন ও সমন্বয়ের জন্য বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন—রুহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমদ ও ডা. এ জে এম জাহিদ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এ বিশেষ স্মরণ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত্যুবার্ষিকীর পরিসর, কর্মসূচি এবং আয়োজনের রূপরেখা চূড়ান্ত করতে সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় বৈঠক আহ্বান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তিন নেতার পাশাপাশি দলের শীর্ষ পর্যায়ের জ্যেষ্ঠ নেতারাও এ বৈঠকে অংশ নেবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন লিভার, কিডনি, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে আপসহীন ভূমিকার মাধ্যমে জাতীয় রাজনীতিতে অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ করলেও তিনি দেশের বাইরে যাননি এবং প্রতিদ্বন্দ্বিতা করা কোনো সংসদ নির্বাচনেই পরাজিত হননি।
দলীয় সূত্রে জানানো হয়েছে, প্রথম মৃত্যুবার্ষিকী পালনের মাধ্যমে প্রয়াত এই নেত্রীর রাজনৈতিক আত্মত্যাগ, গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব এবং জাতীয় অবদানকে নতুন প্রজন্মের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।