এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ও গুজবের কারণে সৃষ্ট অস্থিরতা নিরসনে ফিলিং স্টেশনগুলোতে পুলিশি টহল জোরদার করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে এই নিরাপত্তা সহায়তা চাওয়া হয়।
চিঠিতে বিপিসি উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুত নিয়ে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা তৈরি হয়েছে। অনেক ভোক্তা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে অনিরাপদভাবে মজুত করছেন। একই সঙ্গে, ডিলাররাও তাদের চাহিদার তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন।
পরিস্থিতি সামাল দিতে বিপিসি এরই মধ্যে ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ সীমিত করার নির্দেশনা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তবে মাঠ পর্যায়ে এর প্রভাব বেশ প্রকট। বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কর্মচারীদের অনাকাঙ্ক্ষিত তর্ক ও ঝগড়াঝাঁটির খবর পাওয়া যাচ্ছে।
এ অবস্থায়, ফিলিং স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশি টহল জোরদার করা জরুরি বলে মনে করছে বিপিসি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত থাকলেও গুজবের কারণে বাজারে যে অস্বাভাবিক চাপের সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় প্রশাসন এখন বিশেষ নজরদারি বাড়াতে চাচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।