এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার ও সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম চৌধুরী রঞ্জন, জেলা বিএনপির সদস্য তানভীর চৌধুরী রুবেল এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু মহানগর যুবদল সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাজুস ফরিদপুর জেলা কমিটির সদস্য রেজাউল করিম, ইশতিয়াক আহমেদ লেলিন, রাম দত্ত, বাসুদেব কর্মকার, সুবোধ দে, মানিক কর্মকার, হরেণ সূত্রধর, বাদল দত্ত, স্বপন কর্মকার, উৎপল দত্ত, সুমন কর্মকার, উজ্জ্বল সাহা, স্বপন কর্মকার এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের পর চৌধুরী নায়াব ইউসুফ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য তারা কৃতজ্ঞ। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনেও পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে ফরিদপুর সদর-৩ আসনের উন্নয়নে কাজ করে যেতে চান।
অনুষ্ঠানের শেষে ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাজুসের সদস্য মোহাম্মদ ইব্রাহিম। এর পূর্বে তিনি অনুষ্ঠান স্থলে এসে পৌঁছলে বাজূসের কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছা ও পরে সম্মাননা প্রদান করেন।
নভেম্বর ২১, ২০২৪
মার্চ ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।