এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। জেলার নয়টি থানার মধ্যে কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (১৬ জুন) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। পরে পুলিশ সুপার মো. আব্দুল জলিল মাহমুদুল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান, ফরিদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান তাঁর দায়িত্ব পালনকালে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর ভূমিকা রেখেছেন। পাশাপাশি তিনি থানার প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালনে উৎসাহিত করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি মাহমুদুল হাসান বলেন, "এই স্বীকৃতি শুধু আমার একার নয়—আমার থানার প্রতিটি সদস্যের পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতার সম্মিলিত ফল। আমি সবসময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে চেষ্টা করেছি। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাব।"
তার এই সাফল্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়ভাবে এই অর্জনকে আইন-শৃঙ্খলা রক্ষায় এক অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।