এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টার দিকে শহরের শোভারামপুর সুইচগেট এলাকার একটি গরুর ফার্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সজীব শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভারামপুরের আক্কাছের গরুর ফার্ম থেকে সজীব আহমেদকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “সজীব আহমেদ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি শহরে ছাত্রদের একটি বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়, যেখানে সজীব আহমেদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
মাদারীপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।