এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে, ২০২৬) সকালে পুলিশ লাইন্স এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে আজ শুক্রবার সকাল আটটার মধ্যে যেকোনো সময়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় পুলিশ লাইন্সের বেতার শাখায় ডিউটিরত অবস্থায় আরিফুল ইসলাম গলায় রশি দিয়ে ফাঁস নেন। আজ সকালে খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে নিচে নামানো হয়।
ঘটনার বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) আতোয়ার রহমান বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এএসআই আরিফুলের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও এর পেছনে অন্য কোনো কারণ বা রহস্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।"
এ ঘটনায় পুলিশ লাইন্স ও নিহতের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
জানু ১০, ২০২৫
মে ২১, ২০২৬
আগস্ট ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।