এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি-র কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, এই দলগুলো শরিয়া আইনের রাজনীতি করলেও বাস্তবে ধর্ষকদের ক্ষেত্রে প্রকাশ্যে মৃত্যুদণ্ড বা পাথর নিক্ষেপ করে শাস্তি কার্যকরের দাবি জানাতে ভয় পায়।
বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন।
তিনি লেখেন, "জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় না। তারা মূলত শরিয়া আইনের দোহাই দিয়ে রাজনীতি করলেও প্রকৃত শরিয়া বিধান বাস্তবায়ন থেকে দূরে থাকতে চায়।"
মিরপুরের চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রশাসনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেপ্তার করা, যা তারা ২৪ ঘণ্টার মধ্যেই সম্পন্ন করেছে। এখন বাকি কাজ আইন মন্ত্রণালয়ের। আইনমন্ত্রী সাত দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।"
ধর্ষকের শাস্তির বিষয়ে জনদাবির কথা উল্লেখ করে বিএনপি নেতা রাশেদ খান আরও বলেন, "জনগণ চাইলে একটি রাষ্ট্রে যেকোনো আইন হতে পারে, এমনকি শরিয়া আইন অনুযায়ী শাস্তিও সম্ভব। জামায়াত ও এনসিপি কি সত্যিই প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড চায়? চাইলে তারা সংবাদ সম্মেলন করে বা বিবৃতির মাধ্যমে তা স্পষ্ট করুক। তারা যদি এ বিষয়ে ঐকমত্য পোষণ করে, তবে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।"
পোস্টের শেষাংশে তিনি আক্ষেপ করে বলেন, "সব দোষ কেবল বিএনপির ওপর চাপানো হয়। কিন্তু যারা শরিয়া আইনের কথা বলে রাজনীতি করেও বাস্তবে সেই আইন প্রয়োগের দাবি জানাতে দ্বিধাবোধ করে, তারা প্রকৃত ইসলামিক দল হতে পারে না।"
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিচারের দাবি উঠেছে। এই প্রেক্ষাপটেই রাজনৈতিক অঙ্গনে শাস্তির ধরণ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
জুলাই ২, ২০২৬
নভেম্বর ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।