মীর শাহে আলমের সেই মন্তব্যের জবাবে যা বললেন পাটওয়ারী

অনলাইন ডেস্কঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন:
মীর শাহে আলমের সেই মন্তব্যের জবাবে যা বললেন পাটওয়ারী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। 

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘মীর শাহে আলমের বক্তব্যের ভাষা ও ভঙ্গি অত্যন্ত অশালীন ও অশোভন। হাসিনা ওয়াজেদের বক্তব্যের চেয়েও তা বেশি কদর্য মনে হয়েছে। বিরোধী কোনো কথা নেই, তিনি কি একটু সভ্য ও মার্জিত রাজনৈতিক ভাষায় কথা বলা শেখাতে পারেন?’ পরবর্তীতে পোস্টের মন্তব্য ঘরে (কমেন্ট বক্সে) তিনি আরও লেখেন, ‘তারেক রহমানের একজন বন্ধুও শিক্ষিত না। সভ্য না। রুচিশীল না।’

এর আগে, দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে এনসিপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সেখানে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘লংমার্চে নাহিদ, হাসনাত এবং আরেকটা কী যেন নাম? কী পাটওয়ারী... বিভিন্ন নামে ডাকে। কেউ ডার্বি ডাকে, কেউ কুত্তা ডাকে, ছাগল নাসির... যাই হোক, আমি বলছি না, সাধারণ মানুষ বলে।’

এনসিপি নেতাদের শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তারা যে ভাষায় কথা বলে! আমাদের নিয়ে বলুক, আপত্তি নাই। কিন্তু তারেক রহমানকে নিয়ে যখন ওই বয়সী বাচ্চা ছেলেদের মুখ থেকে শিষ্টাচারবহির্ভূত কথা বের হয়, তখন আমাদের সহ্য করবার কথা নয়। আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে বলেই আমরা চুপ আছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।