সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

অনলাইন ডেস্কঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন:
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের হিটে শীর্ষ তিনে সরাসরি দৌড় শেষ করতে না পারলেও, সামগ্রিক টাইমিংয়ের ওপর ভর করে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন তিনি। 

প্রাথমিক পর্বে সব মিলিয়ে অংশ নেওয়া অ্যাথলেটদের মধ্যে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে ২২তম হয়ে সেমিফাইনালের মঞ্চে ওঠেন ইমরানুর।

১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। সেখানে ৫ নম্বর হিটের ৫ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। এই হিটে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মালদ্বীপের অভিজ্ঞ স্প্রিন্টার হাসান সাঈদ। 

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ছয়টি হিটের প্রতিটির শীর্ষ ৩ জন অ্যাথলেট সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন। এছাড়া বাকিদের মধ্য থেকে সেরা টাইমিং করা আরও ৬ জন স্প্রিন্টারকে সেমিফাইনালের সুযোগ দেওয়া হয়।

নিজের হিটে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন ইমরানুর। এই হিটে ১০.৩৮ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন তাইপের স্প্রিন্টার। সরাসরি শীর্ষ তিনে না থাকতে পারলেও, টাইমিংয়ের হিসাবে শেষ পর্যন্ত পরবর্তী পর্ব নিশ্চিত করতে পারেন বাংলাদেশের এই অ্যাথলেট। 

সেমিফাইনালে উঠলেও নিজের সেরা ছন্দে ছিলেন না ইমরানুর। তাঁর ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড এবং চলতি মৌসুমের সেরা সময় ১০.২৪ সেকেন্ড। সে তুলনায় ১০.৪৯ সেকেন্ড বেশ ধীরগতির। ফাইনালে উঠতে হলে সেমিফাইনালে তাঁকে নিজের সেরা টাইমিংয়ের কাছাকাছি পৌঁছানোর চ্যালেঞ্জ নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।