এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারত-পাকিস্তানের যেকোনো ক্রীড়া প্রতিযোগিতা মানেই বাড়তি উত্তেজনা আর রোমাঞ্চ। তবে রিংয়ের লড়াই শেষ হওয়ার পর সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতাই কখনো কখনো জন্ম দেয় মজার সব স্মৃতির। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক সাক্ষাৎকারে এমনই এক হাস্যরসাত্মক ঘটনা শুনিয়েছেন দেশটির বক্সার নরেন্দ্র বেরওয়াল।
কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলেটদের সংবর্ধনা জানাতে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (৭ নম্বর লোককল্যাণ মার্গ) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে ২০১৫ সালের ‘ওয়ার্ল্ড মিলিটারি গেমসে’র এক পুরোনো স্মৃতি তুলে ধরেন বক্সার বেরওয়াল।
মিলিটারি গেমসে প্রথম রাউন্ডেই এক পাকিস্তানি বক্সারের মুখোমুখি হতে হয়েছিল বেরওয়ালকে। সেনাসদস্যদের এই প্রতিযোগিতায় পাকিস্তানি প্রতিপক্ষের বিপক্ষে তাঁকে যেকোনো মূল্যে জিততেই হবে—ম্যাচের আগেই সেনাকর্তাদের কাছ থেকে এমন কড়া নির্দেশ পেয়েছিলেন তিনি।
রিংয়ের লড়াইয়ে সেনাকর্তাদের সেই নির্দেশ ও প্রত্যাশা পূরণ করেন বেরওয়াল। প্রথম রাউন্ডে ৪-১ এবং দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি। তবে লড়াইটি এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে, ম্যাচ শেষে দুজনেরই মুখের একাধিক জায়গায় কেটে যায়। পরে চিকিৎসার জন্য দুজনকেই একই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।
হাসপাতালে যাওয়ার পথেই বেরওয়ালের সঙ্গে কথা শুরু করেন পরাজিত সেই পাকিস্তানি বক্সার। হারের হতাশায় তিনি বেরওয়ালকে বলে ওঠেন, ‘তোমার নাম নরেন্দ্র, তোমার কোচের নাম নরেন্দ্র, আবার তোমাদের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র! সত্যি বলতে, এই ‘নরেন্দ্র’ নামটার প্রতিই আমার চরম ঘৃণা জন্মে গেছে!’
গল্পের এই জায়গায় পৌঁছাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনুষ্ঠানে উপস্থিত অন্য সব অ্যাথলেটরা হাসিতে ফেটে পড়েন।
অনুষ্ঠানে কেবল বেরওয়ালের এই গল্পই নয়; নীরজ চোপড়া, মীরাবাই চানু, লভলিনা বরগোহাঁই, অস্মিতা দে ও সাক্ষী চৌধরীদের মতো পদকজয়ীদের লড়াইয়ের গল্পও শোনেন মোদি। অ্যাথলেটদের আগামী দিনের জন্য শুভেচ্ছা ও উৎসাহ দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে ছবিও তোলেন ভারতের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এবারের কমনওয়েলথ গেমসে মোট ৩৯টি পদক জয় করেছে ভারত; যার মধ্যে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপা এবং ৯টি ব্রোঞ্জ। এর মধ্যে বক্সিং বিভাগ থেকেই ভারত সবচেয়ে বেশি পদক অর্জন করেছে।
অক্টোবর ২৯, ২০২৪
জুন ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।