এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে লাকড়ি ও কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে মিক কন্দ দানী (৬০) নামের এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের ১২৬০ নম্বর পিলারের কাছে, ভারতের অভ্যন্তরে একটি পাহাড়ি ছড়ার পাথরের ফাঁক থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা।
নিহত মিক কন্দ দানী কোম্পানীগঞ্জ উপজেলার তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার বাসিন্দা ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তসংলগ্ন এলাকায় বসবাসের কারণে মিক কন্দ প্রায়ই ভারতের ওপারে গিয়ে খাসিয়াদের বাগানে দিনমজুরের কাজ করতেন এবং লাকড়ি সংগ্রহ করতেন। গত বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশ্যে সীমান্তের ওপারে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় তাঁর ভাই নিখিল কন্দ খুঁজতে বের হন। একপর্যায়ে সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাঁর মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, এটি কোনো গুলিবর্ষণের ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি এলাকায় অসাবধানতাবশত পাথরের ওপর পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে। বিএসএফ বা স্থানীয় খাসিয়াদের পক্ষ থেকে কোনো হামলার ঘটনা ঘটেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, ঘটনাটি জানার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগস্ট ৯, ২০২৬
জুলাই ১৯, ২০২৬
জুলাই ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।