এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর পাংশা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জামিন বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হওয়ার পর তিনটি গ্রামে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বুধবার (২৪ জুন) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কসবামাজাইলের হাকিম ও সাত্তারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পাট্টা ইউনিয়নের বাসিন্দা জামিন বিশ্বাস এই বিরোধে সাত্তারের পক্ষ নিলে দ্বন্দ্বটি দুই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জমিজমা সংক্রান্ত এই বিরোধ এলাকা জুড়ে আধিপত্য বিস্তারের সংঘর্ষে রূপ নেয়। গত ২১ জুন এক সংঘর্ষে গুরুতর আহত হন জামিন বিশ্বাস। পরে ওই রাতেই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ওই রাতেই দড়ি বাংলাট, বড় বাংলাট ও পারকোল গ্রামের বেশ কিছু বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, বর্তমানে এই তিন গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা রোজিনা বেগম, আকলিমা খাতুন ও সেলিনা পারভীনসহ বেশ কয়েকজন নারী জানান, ২১ জুন রাতে পাট্টা ইউনিয়নের লোকজন এসে তাঁদের এলাকায় ব্যাপক হামলা ও লুটপাট চালায়। এরপর থেকেই হামলা ও মামলার ভয়ে এলাকার সব পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে আতঙ্কিত হয়ে সহায়-সম্বল, গবাদিপশু ও সন্তানদের নিয়ে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
মামলার বাদী রিপন বিশ্বাস বলেন, "আমার বাবাকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি পাংশা থানায় মামলা করেছি। প্রশাসনের কাছে আমার দাবি, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।"
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, জামিন বিশ্বাস হত্যার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ১২, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
নীলফামারী | ২৫ জুন, ২০২৬
নীলফামারী | ২৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।