এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বস্তুনিষ্ঠ সংবাদ সাময়িকী ‘দৈনিক জনবাণী’ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
দৈনিক জনবাণী পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাংবাদিক গোলাম মোর্তুবা রিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি সনজিৎ কুমার দাস, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ সোহেল মিয়া এবং সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র প্রতিনিধি মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন (রুবেল), উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, তালাশ বিডির জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন (পাটোয়ারী), দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তনু শিকদার সবুজ, দৈনিক ঘোষণার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ, দৈনিক বায়ান্ন ও প্রভাত টাইমসের প্রতিনিধি আমিরুল ইসলাম, জনতার আদালতের প্রতিনিধি ইমদাদুল হক রানা, দৈনিক খোলা চোখ ও সময়ে কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ আজমল হোসেন। এছাড়াও বালিয়াকান্দি থানার এসআই অমল কুমার বিশ্বাস, সমির কান্তি বিশ্বাসসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, "দৈনিক জনবাণী দীর্ঘ ৩৫ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ও বিশ্বাস ধরে রেখেছে। পেশাদারিত্ব ও নৈতিকতার সাথে পত্রিকাটি গণতন্ত্র, মানবাধিকার এবং জনস্বার্থে সাহসী ভূমিকা পালন করে আসছে।" আগামীতেও পত্রিকাটি দেশ ও মানুষের কল্যাণে তাদের এই আপসহীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
জুন ২০, ২০২৫
জুলাই ৩১, ২০২৫
অক্টোবর ১০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।