বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না- শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Jan 26, 2026 - 23:22
Jan 26, 2026 - 23:22
বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না- শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না। আমার জন্মের পর থেকে আমি দেখেছি, আমার বাবা এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা ভিন্ন মতের মানুষকে জেলে ভরেননি এবং কাউকে অত্যাচার করেননি।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, আমি আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকবো। আমার বাবার মৃত্যুর পরও আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখানে সবাই নিরাপদসব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ। সালথা ও নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোর সমস্যার সমাধানে আমার বাবা সর্বদা আলেমদের পাশে ছিলেন।
তিনি বলেন, তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, যখন বিএনপি সরকার গঠন করবে, তখন প্রত্যেক মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকার থেকে ভাতা পাবেন। এটা অন্য কোনো সরকারের সময় হয়নি।
শামা ওবায়েদ সালথার মানুষকে সতর্ক করে বলেন, আমাদের মাটিতে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মকে রোধ করতে হবে। আমাদের মা-বোনদের এবং ছোটদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। এজন্য ১২ তারিখে ‘ধানের শীষ-এ ভোট দিন।
মোঃ কাওছার মাতুব্বরের সভাপত্তিত্বে ও বিশিষ্ঠ সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, এ্যাড. লাভলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, জেলা যুবদল নেতা এ আর লিটন, তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow