মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংসসহ আটক ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে পরিবহনের সময় আনুমানিক ২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে ?

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৫ নভেম্বর, ২০২৬ ১১:১৭ এএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংসসহ আটক ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে পরিবহনের সময় আনুমানিক ২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর শহরের বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ মিরাজুল ইসলাম (৩৮)। এদের মধ্যে মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণের মাংস পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হৃদয় চাকলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বহেরাতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাংস ও মোটরসাইকেলসহ আটক দুইজনকে মঠবাড়িয়া থানায় নেওয়া হয়। 

এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।