এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত সরকারি অস্ত্র দিয়ে গুলি চালিয়ে জাহাঙ্গীর নামের এক উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ক্যাম্পের ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশুগঞ্জ সার কারখানার সার্বিক নিরাপত্তা তদারকির জন্য ক্যাম্পটিতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের একটি দল দায়িত্ব পালন করে আসছিল। এসআই জাহাঙ্গীরও ওই দলের একজন সদস্য ছিলেন। বুধবার সকালে ক্যাম্পের ভেতর তিনি নিজের কাছে থাকা সরকারি অস্ত্র দিয়ে নিজেকে গুলি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, "সকালে এসআই জাহাঙ্গীর নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।"
এদিকে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সকালে ক্যাম্পের ভেতর এসআই জাহাঙ্গীর নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তারা খবর পেয়েছেন।
তবে ঠিক কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
আগস্ট ২৬, ২০২৬
অক্টোবর ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।