এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত এলাকা থেকে মো. সুজন (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বাজার সংলগ্ন ডাকবাংলো বিজিবি ক্যাম্পের পূর্ব পাশের সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা সুজনকে আটক করে নিয়ে যায়। সুজনের বাবা মো. বেলাল হোসেন বলেন, "আমার ছেলে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পরই আমি তাৎক্ষণিকভাবে স্থানীয় বিজিবি ক্যাম্পে অবহিত করি।"
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, "সুজন নামের ওই যুবক মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ইয়াবাসহ বিএসএফ সদস্যরা তাকে আটক করে।"
তিনি আরও জানান, আটক সুজন বর্তমানে ভারতের বিলোনিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনাটি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সাজা শেষে তাকে দেশে ফেরত পাঠানো হবে।
সেপ্টেম্বর ২, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।