এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর লঞ্চ ও স্পিডবোট ঘাটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপালপুর ঘাটে নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায় এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে বুধবার সকালে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় অনিয়ম ও আইন অমান্য করার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে ঘাটের ইজারাদার ও স্পিডবোট সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, "যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন কোনোভাবেই বরদাশত করা হবে না। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।"
তিনি আরও সতর্ক করে জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করাসহ আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।