নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৯ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ

ফরিদপুরের নগরকান্দায় দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে জলাশয় ও খালের অবৈধ ভেসাল অবকাঠামো উচ্ছেদ এবং শশা বিল থেকে জব্দকৃত বিপুল পরিমাণ ক্ষতিকর চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার বিকেলে নগরকান্দা উপজেলার বিভিন্ন খাল ও উন্মুক্ত জলাশয়ে এ বিশেষ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রারের নেতৃত্বে অভিযানকারী দলটি বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। এসময় খালে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন ভেসাল জালের অবকাঠামো ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে শশা বিলে অভিযান চালিয়ে দেশীয় মাছের জন্য হুমকি হয়ে ওঠা বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় জানায়, দেশীয় মাছ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে ভেসাল স্থাপন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ ধ্বংস করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।