এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু'র নিঃশর্ত মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে শহরের ব্রাহ্মসমাজ সড়ক হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি কেএম জাফর, সহ-সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, নাসির খান, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন মোল্লা, মহানগর যুবদলের সহ সভাপতি আদনান খান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান ।
তারা আগামী দিনের সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে অংশ গ্রহনের আহবান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।