এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় গ্রামীণ জনদুর্ভোগ লাঘবে একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন। রাস্তা, বাঁশের সাঁকো ও কালভার্ট নির্মাণ-মেরামতের ধারাবাহিকতায় এবার নিজস্ব অর্থায়নে ৬৫০ ফুট দীর্ঘ একটি ইটের সোলিং রাস্তা নির্মাণকাজ শুরু করেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী কাঁচা সড়কটিতে পুরোদমে ইটের সোলিংয়ের কাজ চলছে। শ্রমিকেরা মাটি সমান করে ইট বিছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচিয়ে পথটি এখন চলাচলের উপযোগী হয়ে উঠছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি দিয়ে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা, আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এবং ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। এ ছাড়া আশপাশের সহস্রাধিক পরিবারের কয়েক হাজার মানুষের উপজেলা সদর ও ইউসুফদিয়া বাজারে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এটি। বর্ষাকালে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। রাস্তাটির নির্মাণকাজ শেষ হলে শিক্ষার্থীসহ পুরো এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, "বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচল করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ত। অসুস্থ রোগী, শিশু ও বৃদ্ধদের নিয়ে আমাদের চরম বিপাকে পড়তে হতো। এনায়েত হোসেন নিজ দায়িত্বে রাস্তাটি সংস্কার ও সোলিং করে দেওয়ায় আমরা ভীষণ খুশি। এতে আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।"
নুর ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, "গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা দেখার মতো মানুষ সচরাচর পাওয়া যায় না। এনায়েত এর আগেও এলাকার বহু রাস্তা ও সাঁকো করে দিয়েছেন। এবার আমাদের এই রাস্তাটির কাজ ধরেছেন। তাঁর এমন নিঃস্বার্থ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।"
এর আগেও ভাওয়াল ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক জনকল্যাণমূলক কাজ করে নজর কেড়েছেন এনায়েত হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে বাস্তবায়িত কাজের মধ্যে রয়েছে—
ইউসুফদিয়া ইজারাপাড়া গ্রামে ৯০০ ফুট কাঁচা রাস্তা নির্মাণ ও ১৫০ ফুট ইটের সোলিং,
শিহিপুর গ্রামে ১০০ ফুট ইটের রাস্তা সংস্কার ও সোলিং,
ভরকামদিয়া-তুগোলদিয়া আঞ্চলিক সড়কের সেতুর দুই পাশে ঢালাই কাজ,
উত্তর পুরুরা গ্রামে ধসে যাওয়া সড়ক ঢালাই দিয়ে সংস্কার এবং একই গ্রামে ৮০০ ফুট কাঁচা রাস্তা নির্মাণ,
বারখাদিয়া গ্রামে ৭০০ ফুট কাঁচা রাস্তা নির্মাণ,
তুগোলদিয়া গ্রামে ১৫০ ফুট ইটের সোলিং,
তুগোলদিয়া-ইউসুফদিয়া সংযোগস্থলে বাঁশের সাঁকো নির্মাণ এবং
ইউসুফদিয়া-মোন্তার মোড় আঞ্চলিক সড়কের ইজারাপাড়া ডাঙ্গী জামে মসজিদসংলগ্ন ভাঙা কালভার্ট মেরামত।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন বলেন, "আমরা রাজনীতি করি মূলত সাধারণ মানুষের কল্যাণে। এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ দেখলে নিজের কাছেই খুব খারাপ লাগে। তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র চেষ্টা করছি মাত্র। মানুষের উপকারে আসতে পারা এবং তাদের দোয়া পাওয়ার চেয়ে বড় কিছু হতে পারে না। ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে এই ধারা অব্যাহত রাখতে চাই।"
জুলাই ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।