এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং তারা মূলত দুটি পরিবারের সদস্য।
শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন—কোম্পানিটির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। একই প্রতিষ্ঠানের ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও এই দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া প্রতিষ্ঠানটির মক্কা শাখায় কর্মরত স্টোরকিপার আলমশাহ এবং তার মাত্র এক মাস বয়সী কন্যাসন্তান প্রাণ হারিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পরপরই নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে নেওয়া হয়। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং মরদেহগুলো কবে নাগাদ দেশে পাঠানো সম্ভব হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
অক্টোবর ৬, ২০২৬
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।