ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৭ নভেম্বর, ২০২৬ ৪:৫৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এ সভা চলে।  

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সভায় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. বাকাহীদ হোসেন, জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।  

রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে সভায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ফরিদপুর জেলার সাবেক আমির অধ্যাপক আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।  

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই। বক্তারা সব ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।  

এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যৎ ও নতুন প্রজন্মের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।