এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে হাঁস কিনতে এসে অটোর ধাক্কায় প্রাণ গেল মাত্র চার বছর বয়সী শিশু নাজিয়ার। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বুধবার (১১ জুন) সকাল ৯টার দিকে মালীগ্রাম-কাউলীবেড়া সড়কে বায়তুন নূর জামে মসজিদের সামনে।
নিহত নাজিয়া দক্ষিণ কাউলীবেড়া গ্রামের জাহিদ আকনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাবা-মায়ের সঙ্গে হাঁস কিনতে বের হয় নাজিয়া। সড়কে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করেই বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থা গুরুতর হলে ঢাকায় পাঠানো হয়। তবে দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট নাজিয়া।
এই মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মে ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।