এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠান। গতকাল বিকেল চারটায় সুশাসনের জন্য নাগরিক (সুজন), খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এই জনসংলাপের আয়োজন করা হয়।
২৯৮ নং খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনগণের নানা প্রশ্নের উত্তর দেন এবং নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তবে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
সুজন জেলা কমিটির সভাপতি নাসির উদ্দীন ইউসুফ-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত হয়ে প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার কথা জানান।
অনুষ্ঠানে বিএনপির প্রার্থী মো. ওয়াদুদ ভূঁইয়া বলেন, তিনি খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি গড়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিটি পরিবারের আয়ের সুযোগ সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য।”
অন্যদিকে, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী একটি ‘মানবিক খাগড়াছড়ি’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন শিল্পের বিকাশ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সামাজিক সুবিচার ও দুর্নীতিমুক্ত জেলা গড়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে প্রার্থীদের সরাসরি জনগণের মুখোমুখি করার এই উদ্যোগ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে। জনসংলাপে প্রার্থীরা খাগড়াছড়ির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন।
নভেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।