এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মুসলিম পাড়া বায়তুল জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।
উঠান বৈঠকে বক্তারা বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন। তারা স্মরণ করিয়ে দেন যে, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে উপস্থিত স্থানীয়দের আশ্বস্ত করা হয়। সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
মাওলানা নুর কামাল, মোঃ সাত্তার মোঃ আমান উল্যা মানিক,আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উঠান বৈঠক শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। ব্যাঙছড়ি মুসলিম পাড়া ও মারমা পাড়ার অসহায় ও দুস্থ ৪০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অতিথিরা। তীব্র শীতে এই সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।