এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটি জেলা সদরের লোকালয় থেকে উদ্ধার হওয়া ৯ ফুট দীর্ঘ একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। প্রায় ৮ কেজি ওজনের অজগরটিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নিরাপদ প্রাকৃতিক আবাসে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় স্থানীয়রা অজগরটি দেখতে পান। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ফরেস্টার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বনকর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং পরবর্তীতে কাপ্তাই রেঞ্জে নিয়ে আসেন।
পরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর বনে অবমুক্ত করা হয়।
এ সময় কাপ্তাই বন রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা ও বন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। বন কর্মকর্তারা জানান, সাপটি সুস্থ থাকায় উদ্ধারের পরপরই দ্রুত সময়ের মধ্যে সেটিকে গভীর বনে অবমুক্ত করা হয়েছে, যাতে এটি স্বাভাবিক পরিবেশে বেঁচে থাকতে পারে।
আগস্ট ২৩, ২০২৬
ডিসেম্বর ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।