এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে সদরপুর থানা-পুলিশের সহযোগিতায় উপজেলার পূর্বশ্যামপুর এলাকায় মাদকবিরোধী একটি অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—পশ্চিম শ্যামপুর এলাকার মৃত মনির ইদ্দন ফকিরের ছেলে মো. জহুরুল হক ফকির (৬০) ও মৃত মো. বাদশা মিয়ার ছেলে মো. করিম (৪৬); পূর্বশ্যামপুর এলাকার মৃত বদরউদ্দিন খলিফার ছেলে মো. ফিরোজ খলিফা (৪২) এবং সাড়েসাতরশি এলাকার মৃত মো. হালিম সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৯)।
আটকের পর তাঁদের সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড এবং ২৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনে এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অক্টোবর ২৫, ২০২৫
জানু ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।