মিরপুরে বেতন-ভাতার দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্কঃ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:৩৪ পিএম
শেয়ার করুন:
মিরপুরে বেতন-ভাতার দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। 

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে গোলচত্বর সড়ক অবরোধ করেন। তবে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারীরা ঠিক কোন কোন কারখানার শ্রমিক, তা নিশ্চিত করা যায়নি।

এদিকে যান চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি জানিয়ে মিরপুর ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ও যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।