এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় তার সরাসরি আঁচ লেগেছে বাংলাদেশে। জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় রাজধানী ঢাকায় তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য চালকদের দীর্ঘ লাইনের পাশাপাশি বিপাকে পড়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষও।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ থাকতে দেখা গেছে। যেসব স্টেশনে তেল পাওয়া যাচ্ছে, সেখানেও চলছে কঠোর রেশনিং ব্যবস্থা।
রাজধানীর পরীবাগের একটি ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা গেছে, সেখানে প্রতিটি যানবাহনের জন্য তেলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ৫ লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য ১০ লিটার অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সীমাবদ্ধতার কারণে পাম্পের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ সারি সৃষ্টি হওয়ায় মূল সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তেলের সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে তাদের দৈনন্দিন কাজে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে ফিলিং স্টেশনের কর্মীরা জানান, মূলত সরবরাহ কমে যাওয়া এবং পাম্পে তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্কে ভোক্তাদের মধ্যে এক ধরনের অঘোষিত আতঙ্ক তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকের চেয়ে চাহিদা অনেক বেশি, যা সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা দ্রুত নিরসন না হলে এই জ্বালানি সংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
নভেম্বর ১১, ২০২৫
সেপ্টেম্বর ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।