এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সম্পূর্ণ নতুন একাদশ নিয়ে মাঠে নেমেও কলম্বিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ফ্রান্স। রোবাবার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
ব্রাজিলের বিপক্ষে আগের ম্যাচে খেলা একাদশের সবাইকে বিশ্রামে রেখে এই ম্যাচে সম্পূর্ণ নতুন একাদশ সাজিয়েছিলেন ফরাসি কোচ। নতুনদের নিয়ে গড়া দলটির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন দিজিরে দুয়ে ও মার্কাস থুরাম। ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা ফ্রান্স ২৯তম মিনিটে দুয়ের গোলে লিড নেয়। এরপর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দ ধরে রাখে ফ্রান্স। ম্যাচের ৫৬তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন দিজিরে দুয়ে। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর কলম্বিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেনি। ৭৭তম মিনিটে হামিন্তন কামপাস একটি গোল করে ব্যবধান কমালেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজরা।
একই দিনে অনুষ্ঠিত অন্য একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও মেক্সিকো। ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দুর্দান্ত ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কেউই। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল ও মেক্সিকো।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।