এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ক্রীড়া ভাতা কার্যক্রম’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এক যুগান্তকারী ঘোষণা দেন। তিনি জানান, জাতীয় পর্যায়ের ১২৯ জন ক্রীড়াবিদকে প্রথম ধাপে সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে, যারা প্রতি মাসে ১ লাখ টাকা করে ভাতা পাবেন। দেশের ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়ন ও পেশাদারত্ব তৈরির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে আমাদের বিশেষ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে। এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায় থেকে আগামীর তারকাদের খুঁজে বের করব।"
এই বিশেষ ভাতার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, দেশের হয়ে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা অ্যাথলেটরাই এই ভাতার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে এই সুবিধা স্থায়ী নয়; প্রতি চার মাস পর পর ক্রীড়াবিদদের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। যারা নিজেদের দক্ষতা ধরে রাখতে পারবেন, কেবল তারাই এই ভাতা অব্যাহতভাবে পাবেন।
প্রথম ধাপের এই তালিকায় স্থান পেয়েছে আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসালের অ্যাথলেটরা। তবে প্রাথমিক এই তালিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় দুই খেলা ক্রিকেট ও ফুটবলের খেলোয়াড়দের রাখা হয়নি।
ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপ্রিলের প্রথম সপ্তাহে ভাতার তালিকায় আরও কিছু অ্যাথলেটের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য এমন বড় অংকের মাসিক ভাতা দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।