নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১:১৯ পিএম
শেয়ার করুন:
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সময়মতো আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক যুবক ব্যাংকের নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর ভবনের ওপরের অংশে থাকা একটি ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরদিন সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, আগুন দেওয়া যুবকের মুখ কালো মাস্কে ঢাকা ছিল; যার কারণে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। 

তিনি আরও জানান, জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।