এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের আশুলিয়ায় বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
মঙ্গলবার সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর থেকেই জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন। পরে হা-মীম গ্রুপসহ আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকার প্লাস্টিকজাতীয় নির্মাণসামগ্রীতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে না গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া যেকোনো বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের জলকামান প্রস্তুত রাখা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, “সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করছিল। সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।”
এদিকে সংঘর্ষ চলাকালে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এ সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বর্তমানে যেকোনো নতুন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অতিরিক্ত জেলা পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে মোতায়েন রাখা হয়েছে।
আগস্ট ২৫, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।