এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ডুবে যাওয়া ‘এসপি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলারের সন্ধান পাওয়া গেছে। ট্রলারে থাকা মোট ১৩ জন জেলের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৫ জেলে।
ট্রলার মালিক সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটার বিএফডিসি ঘাট এলাকা থেকে ১৩ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয় ‘এসপি বরকত’ নামের ট্রলারটি। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে সাগর হঠাৎ উত্তাল হয়ে উঠলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর সাগরে থাকা পার্শ্ববর্তী আরেকটি ট্রলার দ্রুত এগিয়ে এসে ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে বাকি ৫ জেলে সাগরে নিখোঁজ হয়ে যান। নিখোঁজদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে ট্রলার মালিকপক্ষ ও স্থানীয়দের উদ্যোগে সাগরে অনুসন্ধান শুরু হয়।
ট্রলারের অন্যতম মালিক আশরাফুজ্জামান জানান, "ট্রলারডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার অংশীদার আরেকটি ট্রলার নিয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে যান। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া গেলেও নিখোঁজ পাঁচ জেলের এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।"
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। তবে নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধারে মালিকপক্ষ ও সমিতির পক্ষ থেকে সাগরে জোর অনুসন্ধান চালানো হচ্ছে।"
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।