এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় অভিযুক্ত গৃহকর্তা (মেয়ের বাবা) পালিয়ে যান।
বুধবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গংগাপুর গ্রামের কমর উদ্দীন জমাদার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মরিয়ম বেগম (৪০) ও তাঁর মেয়ে মুক্তা মনি (১৯)। এ ঘটনায় মরিয়মের স্বামী জহিরুল ইসলাম (৪৬) পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আদনান আরিফ রিফাত বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক জহিরুল ইসলামকেও আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, মাদকের বিস্তার রোধ ও সমাজকে মাদকমুক্ত করতে তাঁদের এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। মাদক নির্মূলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ২২ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২২ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।