সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ১২:৫২ পিএম
শেয়ার করুন:
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জহির রহমান (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জহির রহমান আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক বাড়ি আড়াইহাজারে হলেও জহির রহমান প্রায় এক যুগ ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এছাড়া উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসির দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এবং এতে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।