এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাখাওয়াত হোসেন খান। বুধবার রাতে তিনি ইউনিয়নের তিনটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানান।
মণ্ডপ পরিদর্শনকালে শাখাওয়াত হোসেন খান বলেন, “আমি আপনাদেরই ভাই। সুখে-দুঃখে অতীতের মতো সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অটুট থাকে। আপনাদের প্রধান ধর্মীয় উৎসবটি আরও আনন্দময় ও শান্তিপূর্ণ হোক—এ কামনাই করি।”
তাঁর এই আন্তরিক উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় উপস্থিত ভক্ত ও স্থানীয় প্রবীণ ব্যক্তিরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশীর্বাদ ও দোয়া করেন।
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের শতাধিক কর্মী-সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ২২ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।