‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ স্লোগানে পিরোজপুরে দৈনিক ‘জনপথ প্রতিদিন’-এর আত্মপ্রকাশ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২২ অক্টোবর, ২০২৬ ১১:২৫ এএম
শেয়ার করুন:
‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ স্লোগানে পিরোজপুরে দৈনিক ‘জনপথ প্রতিদিন’-এর আত্মপ্রকাশ

‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’—এই অঙ্গীকারকে ধারণ করে পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন দৈনিক ‘জনপথ প্রতিদিন’। মঙ্গলবার (২১ অক্টোবর) পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক ‘জনপথ প্রতিদিন’-এর প্রকাশক মো. নাঈম তালুকদার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, মনিরুজ্জামান নাসিম আলী, জিয়াউল আহসান, ফসিউল ইসলাম বাচ্চু, খালিদ আবু, খেলাফত হোসেন খসরু ও এস এম তানভীর আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নতুন এই সংবাদপত্রের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ও মানুষের কথা তুলে ধরা। বক্তারা আশা প্রকাশ করেন, ‘জনপথ প্রতিদিন’ পিরোজপুরের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ এবং সার্বিক উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে এবং স্থানীয় গণমাধ্যমে নতুন মাত্রা যোগ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি জিয়াউল হক, উপজেলা প্রতিনিধি আবুল কালাম ও নাজমুল হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা পর্ব শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন এবং পত্রিকাটির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।