এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সরকারি দপ্তরগুলো নির্ধারিত সময়ে খোলা হলেও অধিকাংশ দপ্তরেই কর্মকর্তাদের দেখা মিলছে না। আবার কিছু দপ্তরে ভর সকালেও ঝুলতে দেখা গেছে তালা। এতে দূর-দূরান্ত থেকে নানা প্রয়োজনে আসা সেবাপ্রত্যাশীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে গিয়ে এমন হতাশাজনক চিত্রই চোখে পড়ে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও অনেক দপ্তরেই তখনো পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি দেখা যায়নি। এর মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিস, বন কর্মকর্তার কার্যালয়, পরিসংখ্যান অফিস এবং আইসিটি অফিসে তালাবদ্ধ অবস্থা দেখা যায়।
সরকারি নির্দেশনা ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে কর্মকর্তাদের এমন দেরিতে অফিসে আসার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, জরুরি কাজে সকালে অফিসে এসেও সংশ্লিষ্ট ডেস্কে কাউকে পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাধ্য হয়ে অনেককেই কাজ শেষ না করেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এতে তাদের যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সেবার মান বাড়াতে এবং জনদুর্ভোগ কমাতে কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা একান্ত প্রয়োজন। দিনের পর দিন এমন অবস্থা চলতে থাকলে সরকারি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাবে।
অফিস ফাঁকি দেওয়া ও দেরিতে উপস্থিত হওয়ার এই প্রবণতা রোধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগস্ট ১২, ২০২৫
জানু ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।