এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পরকীয়া প্রেমের জেরে মুন্নী বেগম (৩০) নামের এক ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শংকরপাশা গ্রামে বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামের ইতালি প্রবাসী রাকিবের সঙ্গে পার্শ্ববর্তী শংকরপাশা গ্রামের নান্নু শিকারীর মেয়ে মুন্নী বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তানের জন্ম হয়। এর মধ্যে প্রথম সন্তানটি প্রতিবন্ধী হওয়ায় অল্প বয়সেই মারা যায়। বর্তমানে রুপা আক্তার (১৩) ও মালিহা (৪) নামের দুই কন্যাসন্তান নিয়ে মুন্নীর সংসার চলছিল।
প্রতিবেশী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে একই গ্রামের রমজান পোড়ার ছেলে রায়হান পোড়ার সঙ্গে মুন্নীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় একাধিকবার গ্রাম্য শালিস-দরবারও হয়, তবে তাদের সম্পর্ক ছিন্ন হয়নি। সম্প্রতি রায়হান বিদেশ থেকে দেশে ফিরলে তাদের মধ্যে পুনরায় যোগাযোগ শুরু হয়। এ খবর স্বামী রাকিব জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে চরম মনোমালিন্যের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এই কলহের জেরে রাকিব দেশে সংসারের খরচের টাকা পাঠানো বন্ধ করে দেন। আর্থিক সংকটে পড়ে রোজার আগেই মুন্নী তার দুই সন্তান নিয়ে বাবার বাড়ি শংকরপাশা গ্রামে গিয়ে বসবাস শুরু করেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার (৭ মার্চ) মুন্নী তার বড় মেয়ে রুপাকে নিয়ে ফরিদপুর শহর থেকে ঈদের কেনাকাটা করে বাবার বাড়িতে ফেরেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তার মা মালেকা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শংকরপাশা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তালমা বাজারের এক চিকিৎসকের কাছে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় নিয়ে যান। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, মুন্নীর আত্মহত্যার পর থেকেই অভিযুক্ত পরকীয়া প্রেমিক রায়হান পোড়া বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন। এ কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।