এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর গ্রামের বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার সন্ধানে গত তিন মাস ধরে তিনি চরভদ্রাসন এলাকায় ট্রাক্টর চালিয়ে জমি চাষাবাদের কাজ করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় পদ্মা নদীর তীরবর্তী জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিলেন জয়। এ সময় হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ পাশে থাকা পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি উদ্ধার করা হয় এবং চালক জয়ের মরদেহও নদী থেকে তুলে আনা হয়।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ছেলেটি গত তিন মাস ধরে আমাদের এলাকায় চাষাবাদের কাজ করছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরই আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই।”
এ বিষয়ে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।