এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে এক যোগদান সভার মাধ্যমে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার শংকরপাশা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কিসলু মেম্বারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
শংকরপাশা গ্রামের কিসলু মেম্বারের বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিসলু আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন রুবেল চোকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা।
অনুষ্ঠানে স্থানীয় নেতা কিসলু মেম্বার তার অসংখ্য সমর্থক ও কর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন এবং বদরুজ্জামান তারা মোল্লার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও একাত্মতা প্রকাশ করেন। এসময় ইব্রাহিম মাতুব্বর, মান্নান মাতুব্বর, জব্বার মাতুব্বর, সালাউদ্দিন মাতুব্বর ও হান্নান মাতুব্বরসহ ওই এলাকার চার গ্রামের বিপুল সংখ্যক মানুষ ধানের শীষের পতাকাতলে শামিল হন।
ডাঙ্গী ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস পুরা মেম্বার, শাহজাহান মাতুব্বর, ইব্রাহিম মাতুব্বর, জব্বার মাতুব্বর, আশরাফ মাতুব্বর, ফরাদ সরদার ও আনোয়ার কাজী মেম্বারসহ ডাঙ্গী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ডাঙ্গী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় স্থানীয়রা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বদরুজ্জামান তারা মোল্লাকে চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান তারা মোল্লা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, "জনকল্যাণই বিএনপির মূল লক্ষ্য। আমরা একটি মাদকমুক্ত ও সুখী-সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই।" তিনি দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
মার্চ ২৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৫ জুন, ২০২৬
নোয়াখালী | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।