এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুরকে গ্রেফতার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রীশিরা গ্রামের মৃত মবিন বাহাদুরের ছেলে ইউনুস বাহাদুরের সঙ্গে একই গ্রামের বাসিন্দা মো. ইকবাল বাহাদুরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সম্প্রতি ইকবাল বাহাদুরের ওপর হামলা চালানো হয়। হামলায় ইকবাল গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. ইকবাল বাহাদুর বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, ইউনুস বাহাদুর ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে মারধর করে এবং তার হাত ভেঙে দেয়।
এই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনুস বাহাদুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “দায়েরকৃত মামলার ভিত্তিতে আসামি ইউনুস বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”
অক্টোবর ১৩, ২০২৫
আগস্ট ১৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।