এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ী কামাল হোসেন হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্যাং নেতা মো. রনিকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-৩ এবং র্যাব-১১-৭, সিপিসি-২ এর একটি যৌথ দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রনি নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের নিয়ন আলী হাজী বাড়ির মো. ইউসুফের ছেলে। নিহত কামাল হোসেন একই গ্রামের লচি সর্দার বাড়ির মৃত মো. সোলেমানের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির পেছনে একদল কিশোর গ্যাং সদস্য জুয়া খেলার সময় ব্যাপক শোরগোল করছিল। এসময় একই বাড়ির ফরহাদ (২৭) গিয়ে তাদের সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রাত সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ওই গ্যাং সদস্যরা ফরহাদের বাড়িতে হামলা চালায়। ভাতিজা ফরহাদকে মারধর করতে দেখে চাচা কামাল হোসেন এগিয়ে এলে গ্যাং সদস্যরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তারকৃত রনিকে আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
আগস্ট ১, ২০২৪
ফেব্রু ২৩, ২০২৫
জুলাই ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।