এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পৌঁছে দেওয়ার বিনিময়ে ৩ কোটি টাকা দাবির অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করার জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফারের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রদল নেতা আব্দুল গাফফার অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আব্দুল হান্নান মাসউদের ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছেন। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে হান্নানের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সরাসরি যুক্ত ছিলেন। গাফফারের দাবি, ৫ আগস্টের পর নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিরাপদে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন হান্নান মাসউদ। এই কাজের জন্য তিনি ৩ কোটি টাকা দাবি করেন, যার তীব্র বিরোধিতা করেছিলেন গাফফার।
গাফফার আরও জানান, গত বুধবার (৩ জুন) তিনি এই বিষয়টি গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে জানান। পরবর্তীতে রাশেদ খাঁন এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিলে গাফফার সেটি শেয়ার করেন। এরপর থেকেই হান্নান মাসউদের অনুসারীরা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। গাফফার বিষয়টি এমপিকে জানালে তিনি তার অনুসারীদের নিয়ন্ত্রণে নেই বলে দায় এড়িয়ে যান।
গাফফার বলেন, “তথ্য ফাঁস হওয়ার কারণেই হান্নানের যোগসাজশে তার অনুসারীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে। তারা আমাদের ভবনের জানালা ও প্রধান ফটকে হামলা করে। বাড়িতে অবস্থানরত আমার বৃদ্ধ বাবা-মা এখন চরম আতঙ্কে রয়েছেন।”
এদিকে ঘটনার প্রতিবাদে হাতিয়া উপজেলা ছাত্রদল স্থানীয় সাগরিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “টাকা দাবির সত্যতা প্রকাশ করায় গাফফারকে গত দুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। তারাই আজ এ হামলা চালিয়েছে।”
পাল্টা অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছুল কিবরিজ বলেন, “এটা পুরোপুরি নাটক। ভাইরাল হওয়ার জন্য তারা নিজেরাই এসব করছে।”
অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, “আমার নিজের বাড়িতেই হামলা হয়, আমি সেগুলো সামাল দিতে পারি না। আমি কেন অন্য কারও বাড়িতে হামলা করতে যাব? এটি আমাকে হেয় করার জন্য একটি সাজানো নাটক।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ভবনের অন্ধকার দিক থেকে কে বা কারা ইটের টুকরা ছুঁড়েছে, যার আঘাতে জানালার কাঁচ ভেঙেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মে ১৯, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
মাদারীপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
নোয়াখালী | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।